‘প্রতিটি নাগরিকেরই তথ্য পাওয়ার অধিকার রয়েছে’- মাগুরায় তথ্য কমিশন সচিব

মাগুরানিউজ.কমঃ 

Magura20140910164426

তথ্য কমিশন সচিব মো. ফরহাদ হোসেন বলেছেন, দেশের প্রতিটি নাগরিকেরই তথ্য পাওয়ার অধিকার রয়েছে। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী কর্তৃপক্ষ নাগরিকদের এই তথ্য প্রদানে বাধ্য থাকবেন। বুধবার মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের উপ-সচিব সাইফুল্লাহ হিল আজিম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক।

তথ্য কমিশন সচিব আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। তাদের এই বিষয়টি মাথায় রেখেই জনগণের সেবা দিতে হবে। পাশাপাশি তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে আরো সচেতন করতে হবে।

তথ্য কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলায় কর্মরত ৩ শতাধিক সরকারি- বেসরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: