মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম বূধবার দুপুরে সংবিধানের ষোড়শ সংশোধনী-২০১৪ বাতিলের দাবিতে মানব বন্ধন কর্মসুচি পালন করেছে।
জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মানব বন্ধন কর্মসুচি পালন করা হয়। কর্মসুচিতে অবিলম্বে এ সংশোধনী বাতিলের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ফোরামের সভাপতি এড. মোকাদ্দেস হোসেন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এড. রোকনুজ্জামান, এড. আব্দুর রশীদ,এড. শাহেদ হাসান টগর, এড. সাখাওয়াত হোসেন,এড. আবু নইম মিলন,এড.শহীদুল ইসলাম রূপক প্রমূখ।


