‘প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম করা হবে’- এ্যাড.বীরেন শিকদার

মাগুরানিউজ.কমঃ 

369

বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম করা হবে প্রথম প্রর্যায়ে একশত টি স্টেডিয়াম করা হবে। জাতির উন্নয়নের স্বার্থে সকল শিক্ষার্থীকে মান সম্পূর্ন শিক্ষায় শিক্ষিত হতে হবে আগামী ২০২১ সালে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ স্ব-নির্ভরশীল দেশে পরিনিত হবে আর সেই দেশের নেতৃত্ব দিবে আজকের সমাজেরে মেধাবী শিক্ষার্থীরা,জাতির ভবিষ্যৎ উন্নত করতে হলে আমাদের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে হবে,উন্নয়নের জন্য চাই শৃঘলা আর শৃঘল জাতিই উন্নয়নের স্বর্ণ শিখরে পৌছাতে পারবে,উন্নত প্রযুক্তি ব্যবহার করে সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে শুক্রবার রাজবাড়ীর পাংশা পৌর এলাকায় অবস্থিত রাজবাড়ী জেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড.বীরেন শিকদার এসব কথা বলেন।

দুপুর ১২.১৫ মিনিটে প্রতিমন্ত্রী পাংশা ডাকবাংলোতে গার্ড অব অর্নার গ্রহন করেন। এ সময় উপজেলা পরিষদের পক্ষে পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও ইউএন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, এ্যাড.ফরিদ উদ্দিন আহম্মেদ ও হাসান আলী বিশ্বাসের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ,দিবালোক কুন্ডু জীবনের নেতৃত্বে উপজেলা যুবলীগ,মিজানুর রহমান মিজুর নেতৃত্বে উপজেলা ক্রীড়া সংস্থা,অধ্যক্ষ ওয়াহেদুজ্জামানের ডাবলুর নেতৃত্বে পাংশা মহিলা কলেজ মন্ত্রীকে ফুলেল অভ্যর্থানা প্রদান করেন। ক্রীড়া প্রতিমন্ত্রী পাংশায় একটি স্টেডিয়াম করা সহ পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ,এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ,পাংশা আইডিয়াল গালর্স কলেজে ১ লক্ষ টাকা ও ক্রীড়া সামগ্রী প্রদানের ঘোষনা করেন।

উল্লেখ্য দুপুর ২টায় পাংশা পৌর এলাকার কুন্ডু পাড়ায় প্রতিমন্ত্রী এ্যাডঃ বীরেন শিকদার তার বিয়াই পাংশা গার্লস উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক অনিল কুমার বিশ্বাসের বাড়ীতে তার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: