পণ্য বিপণন বন্ধের হুমকি মাগুরা জেলা পরিবেশক সমিতির

tyমাগুরানিউজ.কম:

সম্প্রতি জিএসকে নামে একটি কোম্পানি কোনো কারণ ছাড়াই তাদের পণ্যের বিপণনের জন্য মাগুরার মহম্মদপুরে ডিলার নিয়োগ করে। যা সম্পূর্ণ বেআইনি।জিএসকে  কোম্পানি তাদের অবৈধ সিদ্ধান্ত না বদলালে মাগুরায় সব প্রকার পণ্য বিপণন বন্ধের হুমকি দিয়েছে মাগুরা জেলা পরিবেশক সমিতি। বে-আইনিভাবে মাগুরার একটি থানায় জিএসকে  কোম্পানি  তাদের পণ্যের ডিলার নিয়োগ করলে প্রতিবাদে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দিয়ে জেলা পরিবেশক সমিতির নেতারা তাদের বক্তব্যে এ তথ্য জানান। 
 
দুপুর ১২টায় শহরের নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌরঙ্গীর মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। 

মানববন্ধন শেষে মাগুরা জেলা পরিবেশক সমিতির সভাপতি মঞ্জুর আলম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ শাহিনুর রহমান, বাবুল চন্দ্র কুরি, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।

সমাবেশ থেকে জানানো হয়- সম্প্রতি জিএসকে নামে একটি কোম্পানি কোনো কারণ ছাড়াই তাদের পণ্যের বিপণনের জন্য মাগুরার মহম্মদপুরে ডিলার নিয়োগ করে। যা সম্পূর্ণ বেআইনি। তাদের দাবি দীর্ঘ ১৮ বছর ধরে ওই কোম্পানির ডিলার হিসেবে জেলায় হরলিক্স পণ্য বিপণন করে একটি বাজার তৈরির পর হঠাৎ করে এ ধরণের ডিলার নিয়োগ সম্পূর্ণ অবৈধ। 

এ নিয়োগের পূর্বে ওই কোম্পানি মাগুরা জেলার পরিবেশক মেসার্স সনাতন কুমার পালের সঙ্গে কোনো প্রকার আলোচনাই করেনি। এমনকি জেলা পরিবেশক সমিতির পক্ষ থেকে উদ্যোগ নিলেও কোম্পানি তাদের কোনো উদ্যোগেই সাড়া দেয়নি। 

মানববন্ধন থেকে ঈদের আগে এ বিষয়ে সমাধান না আনলে ঈদের পর জেলায় বিভিন্ন কোম্পানীর পণ্য বিপণন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন বক্তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: