
মাগুরানিউজ.কমঃ
উচ্চতায় আট-দশতলা বাড়ির সমান! ওজোন ৯৫০ কেজি! ভাবছেন কোনও ডাইনোসরের কথা পড়ছেন৷ তাহলে একদমই ভুল৷ আসলে এখানে কথা হচ্ছে একটা ব্যাটের৷ হ্যাঁ ব্যাট! অবাক লাগলেও সত্যি৷ এত বড় একটা ব্যাটই এবার গিনিস বুকে ঢুকে পড়ার পথে৷ আসন্ন বিশ্বকাপে সংযুক্ত আরব-আমিরশাহী দলকে শুভেচ্ছা জানানোর জন্যই সমর্থকদের পক্ষ থেকে এধরনের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে দেশের একটি টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়েছে৷ ৩২ মিটার উঁচু এবং চার মিটার চওড়া এই ব্যাটের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রাক্তন পাক পেসার আকিব জাভেদ৷

