মাগুরানিউজ.কমঃ

বয়স কোনও বাধা নয়, বারবার প্রমাণ করে দিচ্ছেন কলকাতার ছেলে লিয়েন্ডার পেজ ৷ ৪১ বছর বয়সেও গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন ভারতীয় টেনিস তারকামার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে জীবনের ১৫ তম গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন লিয়েন্ডার৷
অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস ফাইনালে নেস্টর-মালডোনোভিচ জুটিকে স্ট্রেট সেটে উড়িয়ে দেয় পেজ-হিঙ্গিস জুটি ৷লিয়েন্ডারদের পক্ষে খেলার ফল ৬-৪ ও ৬-৩ ৷ প্রথম সেটে কিছুটা লড়াই হলেও দ্বিতীয় সেটে দাঁড়াতেই দেননি লিয়েন্ডাররা৷রীতিমতো নেস্টরদের উড়িয়ে দিয়ে মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিল ইন্দো-সুইস জুটি৷

