তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মাগুরানিউজ.কমঃ 

Tarak-006-1418200574

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন।  

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতাউল হকের আদালত এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

 গত ১৭ নভেম্বর মহানগর হাকিম রেজাউল করিম ১০ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

 নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

 গত ১৭ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মনির খান  ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মামলাটি দায়ের করেন।

 মামলার সূত্রে জানা যায়, তারেক রহমান চলতি বছরের ১১ নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে একটি আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন।

তারেক রহমান তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’

পরদিন বিভিন্ন গণমাধ্যমে তারেকের এ বক্তব্য প্রকাশিত হওয়ায় আওয়ামী লীগের একশ’ কোটি টাকার সম্মানহানি হয়েছে বলে দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: