মাগুরানিউজ.কমঃ
রাজধানীতে ক্রিকেট বিশ্বের শীর্ষ অলরাউন্ডার মাগুরার সাকিব আল হাসানের একটি রেস্টুরেন্ট আছে। কিন্তু রেস্টুরেন্টটি রাজধানীর কোথায় অবস্থিত এটা অধিকাংশ ভক্তই জানেন না। তার রেস্টুরেন্টে অনেক সময় সতির্থ খেলোয়ারদের উপস্থিতি দেখা যায়।
সাকিবের রেস্টুরেন্টটি ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের বনানীতে। ‘সাকিব’স ডাইন’ নামের নতুন একটি রেস্তোরা, সাথে রয়েছে স্পোর্টস লাউঞ্জ।
বনানী ১১ নম্বর রোডে ‘আর্টিসান, দ্য ক্লথিং স্টোর’ এর উপরেই অবস্থিত রেস্টুরেন্টটা। বনানী ১১ নম্বর রোড ধরে এগিয়ে গেলে সুমি’স হট কেক এর পাশের বিল্ডিংয়েই পেয়ে যাবেন অলরাউন্ডারের এই অলরাউন্ড লাউঞ্জটি।
মূলত এশিয়ান ফিউশনধর্মী খাবারই এখানকার মূল আকর্ষণ। সাথে এটি একটি স্পোর্টস লাউঞ্জও। তার মানে, আপনি আড্ডা এবং খাবারের সাথে এবার ক্রিকেটটাও পাচ্ছেন এখানে।


