জাপানের শিশুদের শুভেচ্ছা উপহার পৌঁছে গেল মাগুরার শিশুদের হাতে

মাগুরানিউজ.কম: 

maguranewsজাপানের স্কুল ছাত্র-ছাত্রীদের টিফিনের খরচ বাঁচিয়ে জমানো টাকায় কেনা শিক্ষায় সামগ্রী পেয়েছে বাংলাদেশের ৫ হাজার ছাত্রছাত্রী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে মাগুরায় এ শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 
শনিবার দুপুরে মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরার ১০টি বিদ্যালয়ের ১ হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ, খাতা পেনসিল, কলমসহ ১৪ প্রকার শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 

রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি আব্দুর রউফ মাখনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি। 

বিশেষ অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান,  পুলিশ সুপার জিহাদুল কবির প্রমুখ। অল্প কয়েকদিনের মধ্যেই নারায়গঞ্জ, যশোর, শেরপুর ও সিরাজগঞ্জের ৪ হাজার ছাত্র-ছাত্রীর মাধ্যে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। 

উদ্যোক্তারা জানান- রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক বন্ধুত্ব প্রকল্পের আওতায় জাপান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া স্কুলগুলোতে ফাস্ট এইড বক্স, বিশুদ্ধ পানির ফিল্টার, হাত ধোয়ার জার, কয়েন বক্স, টয়লেট সামগ্রী বিতরণ করা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: