চেয়ারম্যান গুম নাটকে তোলপাড় মহম্মদপুর; নয়া দিগন্তে আগুন

মাগুরানিউজ.কমঃ 


Mohmmadpur_Magura_bg_532789210

মাগুরার মহম্মদপুরে উপজেলা চেয়ারম্যান গুম নাটককে ঘিরে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রকৃত ঘটনাকে আড়াল করে স্থানীয় ছাত্রলীগকে জড়িয়ে একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে সংগঠনের ক্ষুব্ধ নেতাকর্মীরা শনিবার দুপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় আগুন দিয়েছে। 

বুধবার থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু গুম হওয়ার গুঞ্জনে পুলিশ প্রশাসন ও সাধারণ মহলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও সহকারি পুলিশ সুপার সুদর্শণ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁকে উদ্ধারের জন্য তৎপর হয়ে ওঠেন।

বৃহস্পতিবার মধ্যরাতেই ফাঁস হয়ে যায় চেয়ারম্যান ‘গুম’ নাটক। বেরিয়ে পড়ে থলের বিড়াল। উপজেলা সদরের থানা রোডের একটি ভাড়া বাড়িতে বসবাসকারী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার ঘর থেকে রাত পৌনে একটার দিকে বেরিয়ে মুখ লুকিয়ে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ তোলেন। বহুলালোচিত এক শিক্ষিকার সাথে দীর্ঘদিন ধরেই উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর অনৈতিক সম্পর্ক নিয়ে নানামুখী গুঞ্জন চাউর ছিল।

শুক্রবার সকাল থেকেই বিষয়টি উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এদিন দুপুরে উপজেলা ছাত্রলীগের সাথে সামিল হয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাঁর অপসারণের দাবিতে নানা শ্লোগানে মিছিল বের করে। উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভকারীরা পরিষদ অভ্যন্তরের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষের জানালা ও চেয়ারটেবিল ভাংচুর করে।

অবশ্য উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করে বলেন, তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে ছাত্রলীগের একটি গ্রুপ মিছিল ও ভাংচুর করেছে। এ নিয়ে বিভিন্ন দৈনিকে শনিবার সংবাদ প্রকাশিত হয়।

এদিকে, প্রকৃত ঘটনাকে আড়াল করে একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে শনিবার দুপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় ছাত্রলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা পত্রিকা পুড়িয়ে দেয়।

শুক্রবার নয়া দিগন্তে ‘মহম্মদপুরে উপজেলা চেয়ারম্যানের বাস ভবনে ছাত্রলীগের হামলা-ভাংচুর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। আসল ঘটনা আড়াল করে ছাত্রলীগকে দোষারোপ করে একপেশে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করে সংগঠনের ক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েক কপি নয়া দিগন্ত পুড়িয়ে দেয়।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ঈদুল শেখ জানান, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর বিরুদ্ধে বৃহস্পতিবার গভীর রাতে এক স্কুল শিক্ষিকার সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে শুক্রবার দুপুরে স্থানীয় উত্তেজিত জনতা মিছিল ও তাঁর বাসভবন ভাংচুর করে। কিন্তু নয়া দিগন্তের স্থানীয় সংবাদদাতা তার প্রকাশিত সংবাদে ছাত্রলীগকে দায়ি করে প্রকৃত ঘটনাকে আড়াল করে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে।

চেয়ারম্যান গুমের বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মতিয়ার রহমান বলেন, পুরো বিষয়টি রহস্যজনক তবে, তিনি পুলিশের কাছে বলেছেন রাজনৈতিক কাজে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলায় ছিলেন। পুলিশ তাকে খুঁজছে বিষয়টি জানতে পেরে তিনি এলাকায় চলে আসেন বলে চেয়ারম্যান জানান। দৈনিক নয়া দিগন্ত পোড়ানোর বিষয়ে ওসি কিছুই জানানে না বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: