চলে গেলেন শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী

মাগুরানিউজ.কমঃ

141112-sahaito_350_397১৯৯০-৯১ সালের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই। মঙ্গলবার দিনগত রাত একটায় রাজধানীর সমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শমরিতা হাসপাতালের ভর্তি বিভাগে কর্মরত হেমন্ত রায় জানান, জিল্লুর রহমান সিদ্দিকীর লাশ হিমঘরে রাখা হয়েছে। রাত একটায় অসুস্থ অবস্থায় তাকে শমরিতা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার দুই ছেলে দেশের বাইরে আছেন। পারিবারের পক্ষ থেকে বলা হয়, স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরে জানিয়ে দেয়া হবে।

জিল্লুর রহমান সিদ্দিকী ১৯২৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করা জিল্লুর রহমান সিদ্দিকী ১৯৫২ সালে সরকারি বৃত্তি নিয়ে অক্সফোর্ডে যান।

১৯৫৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা শুরু করেন। এর আগে দেশে ফিরেই যোগ দিয়েছিলেন ঢাকা কলেজে।

১৯৭৬ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা এ শিক্ষাবিদ শিক্ষকতা করেছেন বিশ্বভারতীতেও। ২০০০ সাল থেকে তিন বছর বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটিতে সম্পৃক্ত থাকার পাশাপাশি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির এবং নাগরিক নাট্য চক্রের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। অধ্যাপক জিল্লুর রহমান ইংরেজি ও বাংলায় ৪০টি গ্রন্থ রচনা করেছেন। তার কবিতাগ্রন্থ ‘হৃদয়ে জনপদে’ বাংলা একাডেমি পুরস্কার পায়। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: