ঘন্টায় মাগুরা টু ঢাকা….রেলের ‘উসেইন বোল্ট’।

মাগুরানিউজ.কম:

mnওয়েব ডেস্কঃ

গতিমান এক্সপ্রেস ছোটে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। বুধবার তাকেও টপকে ঘণ্টায় ১৮০ কিমি বেগে দৌড়ল টালগো। এখন টালগোই ভারতীয় রেলের ‘উসেইন বোল্ট’।  মাত্র ৩৮ মিনিটে ৮৪ কিমি পথ অতিক্রম করার ক্ষমতা রাখে স্প্যানিশ সংস্থার তৈরি টালগো। আর মাগুরা থেকে ঢাকার যে দুরত্ব তাতে এক ঘন্টায়ই লাগবে এ দুরত্ব অতিক্রম করতে।

আনন্দবাজার জানায়, মথুরা-পালওয়াল রুটে পরীক্ষা করা হয় ভারতীয় রেলের সবচেয়ে গতিশীল ট্রেনটিকে।  আগ্রার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার প্রভাশ কুমার বলেন, ‘‘গতকাল সফল ভাবে ঘণ্টায় ১৮০ কিমি দৌড়তে সক্ষম হয়েছে টালগো।’’ ট্রায়ালের পঞ্চম দিনে মথুরা থেকে পালওয়াল পর্যন্ত ৮৪ কিমি অতিক্রম করেছে মাত্র ৩৮ মিনিটে। যদিও প্রথম দিন টালগোর গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিমি। এর পর প্রতি দিন ঘণ্টায় ১০ কিমি করে বাড়ানো হয় টালগোর গতি।

ঘণ্টায় ১৮০ কিমি বেগে দৌড়তে সক্ষম হলেও এ বার আরও একটি পরীক্ষা দিতে হবে টালগোকে। রেল কর্তৃপক্ষ জানান, মাল ভর্তি করে টালগোর গতি চেক করা হবে। বাঁক নেওয়ার সময় ট্রেনের অবস্থাও পরীক্ষা করে দেখা হবে। সূত্রের খবর, ভবিষ্যতে দিল্লি-মুম্বই রুটে চালু হবে টালগো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: