গ্রাম দর্শনে মাগুরার ধোয়াইলে বিভাগীয় কমিশনার

 

মাগুরানিউজ.কমঃ

mn

‘আমাদের নিজেদের শক্তিকে কাজে লাগিয়েই দেশকে উন্নত করতে হবে’। বাংলাদেশের প্রতিটি গ্রামই এক একটি দর্শনীয় স্থান। এমন কোনো গ্রাম পাবেন না যেখানে প্রকৃতি তার অপার সৌন্দর্য দুহাত ভরে ঢেলে দেয়নি। চারদিকে এত সবুজ পৃথিবীর খুব কম দেশেই আছে। সবুজের এই সমারোহ দেখতেই অনেকে বিদেশ থেকে বাংলাদেশের গ্রামে ছুটে আসেন।

মাগুরার মহম্মদপুরের ধোয়াইলে ‘গ্রাম দর্শন’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মতবিনিময় সভায় মঙ্গলবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

mn

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহাবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান, জেলা কৃষি বিষয়ক কর্মকর্তা পার্থ প্রতিম সরকার, জেলা শিক্ষা অফিসার ফজলে আলম, জেলা তথ্য অফিসার রেজাউল ইসলাম প্রমুখ।

mn

‘একটি গ্রাম জাগলে একটি দেশ জাগবে’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই দর্শনকে উপজীব্য করে মাগুরায় এ গ্রাম দর্শন কর্মসূচির সূত্রপাত। সরকারের প্রতিটি বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গ্রামের মানুষের কাছ থেকে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে তা নিরসনে ব্যবস্থা নেওয়াই এ গ্রাম দর্শন কর্মসূচির লক্ষ্য।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: