নাকাল মাগুরা থেকে ঢাকাগামী যাত্রীরা: পরিবহন ধর্মঘট অব্যাহত

মাগুরানিউজ.কমঃ

ndgp4tq4

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে খুলনা ও বরিশাল অঞ্চলের সকল রুটে এ পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট চলছে। ডাকাতির মামলায় চালককে মুক্তি না দেয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগের পড়েছেন এ অঞ্চলের যাত্রীরা। নাকাল মাগুরা থেকে ঢাকাগামী যাত্রীরা।

যশোরের বাসিন্দা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু সংবাদমাধ্যমকে জানান, সোমবার রাতে বেনাপোল থেকে সোহাগ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ফরিদপুরের মধুখালিতে ডাকাতের কবলে পড়ে। ডাকাতি করে ডাকাতরা নেমে যাওয়ার পর চালক আয়নাল হোসেন বাসটি নিয়ে থানায় হাজির হন। এসময় তিনি ডাকাতির বিষয়টি উল্লেখ করে মামলার নেয়ার অনুরোধ করেন।

কিন্তু মুধখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চালককে মঙ্গলবার সকাল পর্যন্ত বসিয়ে রাখেন। এরপর চালক আয়নালকে আসামি করে ডাকাতির মামলা করে তাকে আটকও করা হয়। নিরপরাধ চালককে ডাকাতির মামলায় আসামি করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

বুধবার বিকেলে রিপোর্ট লেখা পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত ছিল।

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা অঞ্চলের সভাপতি আবদুল গফফার বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, চালককে মুক্তি ও দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: