গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে শচীনের বিস্ময়কর রেকর্ড!

মাগুরানিউজ.কমঃ

sachin-tendulkar-book-launch

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় শচীন টেন্ডুলকারের নাম এসেছে যতোবার, বিশ্বের অন্য কোনো ক্রীড়া ব্যক্তিত্বের নামের পাশে নেই ততো কৃতিত্ব ।

নিজেদের ষাট বছর পূর্তিতে শচীনকে তাই বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একই সঙ্গে বিশ্বের মোট ৬০ জন ক্রীড়াবিদকে সম্মান জানাবে গিনেস।

গিনেস বুক অব রেকর্ডের প্রধান ক্রেগ জিলেনডে বলেন, ‘ক্রিকেটে সর্বাধিক রেকর্ডধারী শচীন টেন্ডুলকার। তিনি শুধু ভারতে নন, বিশ্বের কোটি মানুষের প্রেরণার উৎস । আমাদের প্রতিষ্ঠানের ৬০ বছর পূর্তিতে তাকে সম্মান জানানোটা আমাদের জন্যও সম্মানজনক।’

প্রতিক্রিয়া জানাতে গিয়ে শচীন টেন্ডুলকার বলেন, ‘বিশ্বের খ্যাতিমান ক্রীড়াবিদদের তালিকায় আমাকে অন্তর্ভুক্ত করায় আমি আনন্দিত । ক্রিকেটে আমার যা কিছু অর্জন, তা নিয়ে গর্বিত আমি।’

ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে ২৪ বছরে শচীন টেন্ডুলকার ২০০ টেস্ট, ৪৬৩টি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ খেলেন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তিনি। টেস্টে ৫১ ও ওয়ানডেতে ৪৯টি মিলিয়ে ১০০টি সেঞ্চুরির কীর্তিও শচীনের নামেই। ১৯ বারবার পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

গিনেস বুক অব রেকর্ডে স্থান পাওয়া শচীন টেন্ডুলকারের রেকর্ডগুলো : ১. এক দিনের ম্যাচে এক বর্ষপঞ্জিতে সর্বাধিক রান, ২. আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি রান, ৩. সর্বাধিকবার ম্যান অব দ্য ম্যাচ, ৪. একদিনের ম্যাচে জুটিতে সর্বাধিক রান, ৫. জুটিতে সবচেয়ে বেশি টেস্ট শতরান, ৬. সর্বাধিক একদিনের ম্যাচ খেলা, ৭. টেস্টে সর্বাধিক শতরান, ৮. টেস্টে জুটিতে সর্বাধিক রান, ৯. একদিনের ম্যাচের সর্বাধিক শতরান, ১০. একদিনের ম্যাচে প্রথম দুইশত রান, ১১. বিশ্বকাপে সর্বাধিক রান, ১২. একদিনের ম্যাচের সর্বাধিত রানের জুটি গড়া, ১৩. সর্বাধিক টেস্ট খেলা ক্রিকেটার, ১৪. টেস্টে সর্বাধিক রান, ১৫. একদিনের ম্যাচে সর্বাধিক রান, ১৬. কোন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টুর্নামেন্টে সর্বাধিক রান, ১৭. সর্বাধিক টেস্ট ম্যাচ খেলোয়াড়, ১৮.টেস্টে সর্বাধিক রান ও ১৯. প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ম্যাচে দু’শত রান।

গিনেস বুক অব রেকর্ডস শচীন টেন্ডুলকারের পাশাপাশি অ্যাথলেট উসাইন বোল্ড, দ্রুততম মানবী পাউলা রেডক্লিভ, অলিম্পিকে সর্বাধিক স্বর্ণজয়ী স্যার স্টিভ রেডগার্ড, ইউরোপ সেরা অ্যাথলেট মো ফারাহ, টেনিস খেলোয়াড় সাবিন লিসিকিসহ বিশ্বখ্যাত ৬০ ক্রীড়াবিদকে সম্মান জানাবে।

সূত্র: গিনেস বুক অব রেকর্ডসের ওয়েবসাইট 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: