গত শনিবার বিশাল এক বার্গার, আখ ও লেবুর রসের শরবত এবং হালাকা (ল্যাটিন আমেরিকার এক ধরনের ঐতিহ্যবাহী খাবার বিশেষ) দিয়ে নিজেদের ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনার উৎসব পালন করল ভেনেজুয়েলাবাসী। তাদের সবচেয়ে প্রিয় ও ঐতিহ্যবাহী এই ক্রিসমাস ডিনার তৈরির প্রক্রিয়াটি পৃথিবীর সবচেয়ে বড় ডিনার হিসেবে ইতিমধ্যে গিনেজ বুকে জায়গা করে নিয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভেনেজুয়েলার খাদ্য মন্ত্রী ইভেন বেলো বলেন, “এটি বিপ্লবের জন্য তৈরি, এটি সমাজতন্ত্রের জন্য তৈরি”।
কয়েক হাজার মানুষের অংশগ্রহনে উৎসব মুখর এই ডিনার পর্বে খাবারের তালিকায় ছিল, ২০ মিটার দৈর্ঘ্যের একটি বার্গার, ১২ হাজার লিটারের পানীয়, ১২০ মিটার লম্বা হালাকা।


