নেপালের দ্বারিকা রিসোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাগুরানিউজ.কমঃ 

নেপালের দ্বারিকা রিসোর্ট
নেপালের দ্বারিকা রিসোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কের আট সদস্য দেশের নেতা ও পর্যবেক্ষক প্রতিনিধিরা দ্বারিকা রিসোর্টে গেছেন। কাঠমান্ডু থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টে বৃহস্পতিবার সকাল পর্যন্ত থাকবেন তারা। ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে সেখানে পরস্পরের সঙ্গে আলোচনায় করবেন আট দেশের নেতৃবৃন্দ।

দ্বারিকা রিসোর্ট থেকে ফিরে সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন শীর্ষ নেতারা, যেখানে `কাঠমান্ডু ঘোষণা` চূড়ান্ত করা হবে। একই সঙ্গে আগামী সম্মেলন কবে কোথায় হবে, সে বিষয়েও আলোচনা করা হবে।

এরই মধ্যে পরবর্তী সার্ক শীর্ষ সম্মেলন নিজের দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর আগে চতুর্থ ও দ্বাদশ সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হয়েছিল।

সমাপনী অনুষ্ঠানের পর রাষ্ট্র ও সরকারপ্রধানরা নেপালের রাষ্ট্রপতি ড. রামবরন যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা নেপালের রাষ্ট্রপতির দেওয়া ভোজসভাতেও যোগ দেবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: