খুলনা টেস্টের টিকিট বিক্রি শুরু

মাগুরানিউজ.কমঃ

Shakib-Al-Hasan

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে  মঙ্গলবার শুরু হচ্ছে  বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) দুটি শাখা থেকে বিক্রি করা হচ্ছে এই টিকিট। দুটি শাখায় প্রথম দিনের সাড়ে ৭ হাজার টিকিট বিক্রি করা হবে।

নগরীর কেডি ঘোষ রোডে ইউসিবির খুলনা শাখা এবং খানজাহান আলী রোড শাখায় টিকিট বিক্রি করা হচ্ছে।  ইউসিবির খুলনা শাখার ম্যানেজার মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ইউক্যাশের মাধ্যমে তার শাখা থেকে টিকিট কেনা যাবে।

তিনি আরো জানান, টিকিটের মূল্য ধরা হয়েছে ২০ টাকা, ৫০ টাকা, ৭৫ টাকা, ১০০ টাকা ও ৩০০ টাকা। সকল টিকিটে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। তারা ইউক্যাশের মাধ্যমে প্রথম দিনের সাড়ে ৪ হাজার টিকিট বিক্রি করবেন।

ব্যাংকের খানজাহান আলী রোড শাখার ম্যানেজার মাহবুব ফারুকী জানান, তার শাখায় ইউক্যাশ ছাড়াও নগদ টাকায় টিকিট কেনা যাবে। এই শাখায় ৩ হাজার টিকিট বিক্রি করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: