মাগুরানিউজ.কমঃ
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রবিবার পদ্ম পুরস্কারের জন্য মোট ১০৪ জনের নামের তালিকায় চূড়ান্ত সিলমোহর দিলেন। যাদের মধ্যে ৯ জন পাচ্ছেন পদ্মবিভূষণ, ২০ জন পাচ্ছেন পদ্মভূষণ ও ৭৫ জন পদ্মশ্রী।
এই তালিকায় নাম রয়েছে ১৭ জন মহিলার। পাশাপাশি এন আর আই, বিদেশি ও পি আই ও রয়েছেন ১৭ জন।
এবছরের পদ্ম পুরস্কার পাচ্ছেন যারা তাদের মধ্যে রয়েছে নবর্ষীয়াণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, অভিনেতা অমিতাভ বচ্চন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল।
এবছরের পদ্মবিভূষণ পাচ্ছেন যারা-
লালকৃষ্ণ আদবানি(পাবলিক অ্যাফেয়ার্স)
অমিতাভ বচ্চন(কলা)
প্রকাশ সিং বাদল(পাবলিক অ্যাফেয়ার্স)
ড: ডি বীরেন্দ্র হেগড়ে(পাবলিক অ্যাফেয়ার্স)
মহম্মদ ইউসুফ খান যিনি পরিচিত দিলীপকুমার নামে(কলা)
জগদগুরু রামানন্দচার্য স্বামী রামভদ্রচার্য(অন্যান্য)
অধ্যাপক মালুর রামস্বামী শ্রীনিবাসন(বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং)
কোট্টায়ান কে বেণুগোপাল(পাবলিক অ্যাফেয়ার্স)
করিম অল হুসেনি আগা খান-বিদেশি(ব্যবসা বাণিজ্য)
পদ্মভূষণ পাচ্ছেন যারা-
জাহ্ন বড়ুয়া (শিল্প)বিজয় ভাটকর (বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং)
স্বপন দাশগুপ্ত (সাহিত্য)
স্বামী সত্যামৃতনন্দ (অন্যান্য)
এন গোপালস্বামী (সিভিল সার্ভিস)
সুভাষ সি কাশ্যপ (পাবলিক অ্যাফেয়ার্স)
গোকুলোতসবজি মহারাজ (কলা)
অম্বরিশ মিত্তল (চিকিৎসা)
সুধা রঘুনাথন (কলা)
হরিশ সালভে (পাবলিক অ্যাফেয়ার্স)
অশোক শেঠ (চিকিৎসা)
রজত শর্মা (সাহিত্য)
শ্রী সৎপাল (খেলা)
শিবকুমার স্বামী (অন্যান্য)
খড়্গ সিং ভালাদিয়া(বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং)
মঞ্জুল ভার্গব- এন আর আই (বিজ্ঞান)
ডেভিড ফ্রলে-বিদেশি (অন্যান্য)
বিল গেটস-বিদেশি (সমাজসেবা)
মেলিন্ডা গেটস-বিদেশি (সমাজসেবা)
সাইচিরো মিসুমি-বিদেশি (অন্যান্য)
এছাড়াও পদ্মশ্রী পেয়েছেন আরও ৭৫ জন। যাদের মধ্যে রয়েছেন বিবেক দেবরায়(সাহিত্য), অশোক গুলাটি (পাবলিক অ্যাফেয়ার্স)-সহ বিশিষ্ট ব্যক্তিরা।


