এইমাত্র ফিরলেন কামাল, বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন

মাগুরানিউজ.কমঃ 

full_1227950046_1427871404

সদ্য সমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাজে আম্পয়ারিং নিয়ে প্রতিবাদ করায় অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আইসিসি সভাপতি আ হ ম ম‍ুস্তফা কামালকে। এরপর একরাশ ক্ষোভ ও হতাশা নিয়ে দেশে ফিরলেন তিনি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে থাই এয়ারলাইন্সের টিজি-৩২১ ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন আইসিসি সভাপতি।

এরপর বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপে ঘটে যাওয়া সমালোচিত ঘটনাগুলোর প্রেক্ষাপট ও পরবর্তী করণীয় জাতির সামনে তুলে ধরছেন তিনি।

নিয়ম লঙ্ঘন করে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের হাতে ট্রফি তুলে দেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান এন শ্রীনিবাসন। অথচ আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী যেটা তুলে দেওয়ার কথা ছিল আইসিসি সভাপতি আ হ ম ম‍ুস্তফা কামালের। ট্রফি তুলে দেওয়া দূরে থাক, পুরস্কার বিতরণী মঞ্চেই রাখা হয়নি কামালকে।

বাংলাদেশ-ভারত ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ জানিয়েছিলেন আইসিসি সভাপতি। আক্ষেপ নিয়েই তিনি বলেছিলেন, ‘আইসিসির সভাপতি হিসেবে আমার সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে।’ ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ১০ মার্চ বিশ্বকাপ উপলক্ষে অস্ট্রেলিয়ায় যান আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিস্তারিত আসছে…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: