আবারো রবিবার থেকে আসছে ৩৬ ঘন্টার হরতাল!

মাগুরানিউজ.কমঃ Screenshot_33

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সকল মামলা-হামলা-গণগ্রেফতার উপেক্ষা করে টানা আন্দোলনেই থাকছে । অবরোধ কর্মসূচি আরো কঠোর করতে আগামীকাল রবিবার থেকে আবারো টানা ৩৬ ঘন্টা হরতালের ঘোষণা আসছে বলে জানা গেছে। ইতিমধ্যে জোটের প্রায় প্রতিটি স্তরে সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা যায়।

জানা গেছে, ২০ দলের চলমান সাত দফা দাবিতে অবরোধের মধ্যেই আগামীকাল ২৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরকে কেন্দ্র করে তাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবলোকন করাতেই এ হরতালের ঘোষনা করতে যাচ্ছে জোটটি।

২০ দলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে জানান, আমাদের অবরোধ কর্মসূচি চলছে, চলবে। ইতোমধ্যে অবরোধের সাথে কয়েক দফায় হরতালও পালন হয়েছে। এরই প্রেক্ষিতেই আবারো আগামীকাল রবিবার থেকে টানা ৩৬ ঘন্টা হরতালের সিন্ধান্ত হয়েছে।

উল্লেখ্য: আগামীকাল ২৫ জানুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিন দিনের এই সফরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশের পাশের দেশে ওবামার এ সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চলতি সপ্তাহের পর দেশের রাজনৈতিক গতি-প্রকৃতি কী হবে, তা অনেকটাই স্পষ্ট হবে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। বিএনপির হাইকমান্ডও ওবামার এই সফর বেশ গুরুত্ব সহকারে নিয়েছে। দলের নেতারা মনে করছেন, ভারত সফরে এসে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অনিবার্যভাবেই অবহিত হবেন ওবামা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: