মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি ডাক্তার মহম্মদ সিরাজুল আকবর আজ সোমবার রাত ৮ টার সময় মৃত্যুবরণ করেছেন। তার পারিবারিক সুত্র জানায় আজ বিকালে মাগুরার শ্রীপুরে একটি বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে ঢাকা ফিরছিলেন। ফেরার পথেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন। বিকাল ৫ টার দিকে তার বুকে প্রচন্ড ব্যাথা শুরু হলে তাকে দ্রুত এ্যাম্বুলেন্সে ঢাকা পাঠানো হয়। তিনি হ্রদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যু কালে তিনি দুই কন্যা, স্ত্রী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদ পেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মাগুরা মহিলা আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম জলি, প্রধান মন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম, এপিপি এ্রাড. রতন কুমার মিত্র গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আগামীকাল মাগুরা নোমানি ময়দানে তার নামাজে জানাজা অনুষ্টিত হবে।


