অসময়ের ধানে খুশি মাগুরার কৃষকরা

মাগুরানিউজ.কমঃ

downloadমাগুরায় জিংক সমৃদ্ধ উচ্চ ফলনশীল ব্রি-৬২ ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘাতে (৩৩ শতকে) ফলন হয়েছে ২৩ মণ। অসময়ে ঘরে ধান ওঠায় কৃষকরাও খুশি।

জানা গেছে, ৫৫ প্রদর্শনী প্লটে সাড়ে ১২ একর জমিতে মাগুরা সদর উপজেলা কাশিনাথপুর গ্রামে ব্রি-৬২ ধান চাষ করা হয়। কোন রকম রোগ বালাই ছাড়াই ধানের ফলন হয়।

গত ৭/৮ জুলাই জমিতে ব্রি-৬২ ধানের বীজতলা দেয়া, জুলাই মাসের শেষ দিকে জমিতে ২০ দিন বয়সী চারা রোপণ করা হয়। ১০০ দিন পর ধান কাটা হয়। মাড়াই করে দেখা গেছে প্রতিবিঘাতে ২৩ মণ ফলন হয়েছে। কৃষকের ঘরে যখন ধান থাকার কথা নয়, সেই অসময়ে ব্রি ৬২ ধান ঘরে ওঠায় আর্থিক দিক থেকে তারা যথেষ্ট উপকৃত হয়েছে।

এগ্রিকালচারাল এডভাইজারি সোসাইটির নির্বাহী পরিচালক ড. হারুনার রশীদ জানান, ব্রি-৬২ ধান জিংক সমৃদ্ধ ও অধিক ফলনশীল। এই ধানের ভাতের স্বাদও ভালো। দানা পুষ্ট ও ভারি।

মাগুরা সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশীদ জানান, এই জাতের ধান চাষে সার ও কীটনাশক তেমন লাগে না। কারণ এই ধানে রোগ বালাই কম হয়। ৫৫টি প্রদর্শনী প্লটে সাড়ে ১২ একর জমিতে ব্রি-৬২ ধান চাষ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: