এখনই শীতের সবজি!

মাগুরানিউজ.কমঃ 

imagesশীতকালীন সবজি ফুলকপি অনেক দিন থেকেই মাগুরাতে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে শিম। কোল্ড স্টোরেজ নয়, সরাসরি খেত থেকেই আসছে এই তরতাজা সবজি।

ফুলকপি ছাড়াও শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, মূলা, বরবটি, বেগুন,শিম,  টমেটোসহ সবই পাওয়া যাচ্ছে। এসব সবজির জন্য এখন আর শীতকালের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে না। আগাম চাষ করে ক্রেতার চাহিদা মিটাচ্ছেন কৃষকরা।

ভালো দাম পাওয়ায় কৃষকও খুশি। মাগুরার সবজি চালান হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়। মৌসুমের শুরুতে বৃষ্টিতে সবজির বীজতলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কৃষক দ্রুত সে ক্ষতি পুষিয়ে নেয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলা সদরসহ চারটি উপজেলায় আগাম রোপণ করা সবজির মধ্যে রয়েছে – ফুলকপি, বাধাকপি, বেগুন, টমেটো, সীম, লালশাক, পালংশাক, লাউ ও গাজর।ইতোমধ্যে এ সব সবজি বাজারে আসতে শুরু করেছে।

সরেজমিন দেখা গেছে, জেলার বিভিন্ন মাঠে কৃষক এখন শীতের সবজির পরিচর্যা ও বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। মাগুরা সদর ও শালিখা উপজেলায় সবচেয়ে বেশি সবজির চাষ হয়। মহম্মদপুর ও শ্রীপুর উপজেলাতেও সবজির চাষ হচ্ছে। স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় দিন দিন কৃষক ব্যাপকভাবে সবজি চাষে ঝুঁকছেন।

মাগুরার সবচেয়ে বড় সবজির পাইকারি কাঁচাবাজার ঢাকা রোড এলাকায় ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে আবার প্রাণ ফিরে পেয়েছে এ বাজার। বাজারে প্রচুর শীতের আগাম তরতাজা সবজি আসতে শুরু করেছে। ট্রাক বোঝাই হয়ে চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়।

ফুলকপি, বাঁধাকপি, মূলা ও পালংশাক সবার আগে বাজারে এসেছে। অন্যান্য সবজিও এসে যাবে অচিরেই।

ব্যবসায়িরা জানিয়েছেন, এসব সবজি পাইকারি বাজারে ২০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির সংকট উর্ধ্বমূল্যের বাজারে শীতের সবজির আমদানি ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। ভালো দাম পাওয়ায় কৃষকও খুশি।

মহম্মদপুর উপজেলার পাচুড়িয়া গ্রামের সবজি চাষী আজিজার রহমান বলেন, আগাম শীতের সবজি চাষ লাভজনক হওয়ায় কৃষক ব্যাপকহারে সবজি চাষ করছেন।

কাঁচাবাজারের আড়তদাররা বলেন, ‘শীতকালীন সবজির সবগুলোই এখন বাজারে পাওয়া যাচ্ছে। কৃষকরা উঁচু এলাকায় এসব সবজির আবাদ করে বাজারের চাহিদা মিটাচ্ছেন। দামও তুলনামূলক কম।’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: