কৃষিবান্ধব ধৈঞ্চাঃ মাঝেমাঝে মেলে তব দেখা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় ফসলি জমিতে দিন দিন কৃষিবান্ধব ধৈঞ্চা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই ধৈঞ্চা ফসলি জমির উর্বরতা শক্তি ও সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়। জানা যায়, রাসায়নিক সারের ব্যবহার হ্রাস করার প্রত্যয়ে জেলার কৃষকরা বর্তমানে ধৈঞ্চা চাষের দিকে ঝুঁকছেন।

জ্যৈষ্ঠ মাসে বোরো ধান কাটার পর ফাঁকা জমিতে ধৈঞ্চার বীজ ছিটিয়ে দেওয়া হয়। দুই থেকে তিন হাত লম্বা হওয়ার পরেই কৃষকরা জমিতেই চাষ দিয়ে তা পচিয়ে সবুজ সার হিসেবে ব্যবহার করেন। দেখতে কিছুটা সোনালি আঁশ পাটের মতো হলেও আগে এই এলাকায় ধৈঞ্চার ব্যবহার শুধু জ্বালানি কাজেই বেশি ব্যবহৃত হতো।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় লাইভ পাচিং হিসেবে ধৈঞ্চা চাষ ও ব্যবহার বিষয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে আসছে। আগামীতে ধৈঞ্চার আবাদ আরো বেশি হবে বলে কৃষি বিভাগ আশা প্রকাশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: