মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে সর্প দংশনে সাহিদুল শিকদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হেলাফ শিকদারের পুত্র।
নিহতের পরিবারের লোকজন জানান, সোমবার বিকেল ৪টার দিকে বাড়ির উঠানের পাশেই সুপারি বাগানে খড় কাটা বটি আনতে গিয়ে সাহিদুল শিকদার সর্প দংশনের শিকার হন এবং বিষাক্ত সর্পটিকে দেখতে দেখতে পেয়ে তৎক্ষনাৎ পিটিয়ে হত্যা করেন তিনি। এর পরপরই সাহিদুল শিকদার অসুস্থ্য হয় পড়েন। অসুস্থ্য অবস্থায় তাকে স্থানীয়ভাবে বিভিন্ন ওঝা, কবিরাজের চিকিৎসা দেয়া হয়।
পরে তার অবস্থার আরও অবনতি ঘটলে তৎক্ষনাৎ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ওই রাতেই তাঁর মৃত্যু ঘটে।


