শ্রীপুরের ওয়াপদায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন নিয়ে অবহিতকরণ সভা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজারে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী এর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাসুদেব কুন্ডু, নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমাউনুর রশিদ মুহিত, মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঘবদাইড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম প্রমুখ।

সন্ধ্যায় গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: