শ্রীপুরে দুর্ধর্ষ চুরি

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সরইনগর কুন্ডুপাড়া নিখিল কুন্ডুর বসতবাড়িতে চেতনানাশক ব্যবহার করে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার। এসময় পাশের একটি বাড়িতেও চুরি চেষ্টা চালানোর আলামত পাওয়া যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্য সুব্রা রানী জানান, শ্রীকোল বাজারে স্বামীর ব্যবসায়ী দোকান বন্ধ করে রাত ৯ টার দিকে বাসায় আসার পর সবাই দ্রুত ঘুমিয়ে পড়ি। সকাল ৫ টার দিকে ঘুম ভাঙলে ঘরের একটি দরজা খোলা অবস্থায় ঘরের ভিতরে থাকা জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখি। এরপর বুঝতে পারি স্বামীর ব্যবসায়ী নগদ ৫০ হাজার টাকা ও বাক্সে থাকা ৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।

আরেক ভুক্তভোগী পলাশ কুন্ডু জানান, অফিস শেষে বাড়ি আসার পরই লক্ষ করি পরিবারের সদস্যদের অস্বাভাবিক ঘুম। মনে হচ্ছে চেতনানাশক কিছু প্রয়োগের মাধ্যমে চুরি করা হয়েছে। এ ধরনের ঘটনায় আশেপাশের পরিবারগুলো ও চরম আতঙ্কে রয়েছে।

এ ঘটনায় প্রতিবেশী অলোকা রানী জানান, পাশাপাশি বাড়ী হওয়ায় দুপুর থেকেই আমাদের পরিবারের লোকজনের মধ্যেও গভীর ঘুমের আভাস পাচ্ছিলাম। যার কারণে সন্ধ্যা হবার সাথে সাথে ঘুমিয়ে পড়ি পরিবারের সবাই। সকালে দেখি আমার ঘরের জানালা খোলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আমরা চরম আতঙ্কে রয়েছি।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: