শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরের মাছ চুরির অভিযোগ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর সদর ইউনিয়নের চরশ্রীপুর গ্রামে বিরোধপূর্ণ একটি পুকুরের মাছ জোরপূ্র্বক রাতের আধারে মেরে নেওয়ার অভিযোগ উঠেছে ইদ্রজিৎ নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় নকুল কুমার বাদী হয়ে (১৬ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে মাগুরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। তবে ওই পুকুরের জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় দুই পক্ষই আদালতের কাছে পুকুরের জমিতে সকল কর্মকান্ড পরিচালনায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জানাই। তবে মাছ চুরির ঘটনায় উভয় পক্ষই দোষারোপ করে আসছে একে অপরের বিরুদ্ধে।

এ বিষয়ে নিশিকান্ত মন্ডলের স্ত্রী বাকা রানী জানায়, গত (১১ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে পুকুরটি থেকে মাছ মেরে নেওয়া হয়। পুকুরটি আমাদের ভোগ-দখলে থাকলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় আমরা ওই পুকুরে কোনো কর্মকান্ডে না জড়ালেও ইদ্রজিৎ বিশ্বাস বিভিন্ন সময় আমাদেরকে হুমকি ধামকি দেয় পুকুরটি ছেড়ে দেওয়ার জন্য। সর্বশেষ বৃহস্পতিবার রাতে তারা পুকুরের মাছ মেরে নিয়ে যায়। মাছগুলো আমি দিয়েছিলাম।

অভিযুক্ত ইদ্রজিৎ বিশ্বাস বিরোধপূর্ণ জমিটি তার নিজের দাবি করে বলেন, পুকুরের মাছ মারা অভিযোগ সম্পুর্ন বানোয়াট। নকুল তাদের বায়নামার মূল্য অনুযায়ী আমার কাছে ৪ লক্ষ টাকা দাবি করে। এই টাকা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়টি আমাকে অবগত করা হয়েছিলো। পুলিশের একজন তদন্তকারী কর্মকর্তা সেখানে গিয়েছিলো। এ বিষয়ে নির্দিষ্ট লিখিত কোন অভিযোগ এখনো পায়নি।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: