শ্রীপুরে অষ্টপ্রহর নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে ও কলিযুগের সকল জীবের মুক্তি কামনায় মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার থেকে শুরু হয় ৩ দিনব্যাপী ২৪ ঘণ্টার অষ্টপ্রহর নামযজ্ঞ কীর্তন গতকাল শনিবার শেষ হয়েছে।

উপজেলার শ্রীকোল ইউনিয়নের খড়িচাইল মিন্টু মণ্ডলের উদ্যোগে তার বাড়ি প্রাঙ্গণে অষ্টপ্রহর নামযজ্ঞ কীর্তন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন সম্প্রদায় হরিনাম পরিবেশন করেন।

নামযজ্ঞ শুরু থেকে শেষ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক বিভিন্ন বয়সের নারী ও পুরুষের সমাগম ঘটে নামযজ্ঞ অনুষ্ঠানে। নামযজ্ঞ অনুষ্ঠান ঘিরে বসে গ্রামীণ মেলা। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির শিকদার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, শ্রীকোল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ঠাকুর দাস মণ্ডল, শ্রীকোল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিদাস বিশ্বাসসহ সমাজসেবীরা।

 

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: