শ্রীপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী মোসলেম উদ্দীন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। গত (২৯ নভেম্বর) বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোসলেম উদ্দিন মণ্ডল শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত শাহাদাৎ মণ্ডলের ছেলে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, স্ত্রী মেরিনা বেগমকে হত্যার পর স্বামী মোসলেম উদ্দিন মন্ডল পালিয়ে ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনসারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, গত (২৪ নভেম্বর) শুক্রবার রাতে শ্রীপুরের চরপাড়া গ্রামে মেরিনা বেগমকে হত্যা করে তার স্বামী মোসলেম উদ্দিন। শারিরীক সম্পর্ক জনিত কলহের জের ধরে তাকে গলা টিপে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। এদিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: