শ্রীপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুর সরকারি কলেজ জামে মসজিদে বুধবার দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় উপজেলার ২৬টি হাফেজী মাদ্রাসার ১০১জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এরমধ্যে ‘ক’ গ্রুপের ৫ পারা কোরআনে ৪৫ জন, ‘খ’ গ্রুপের ১০ পারা কোরআনে ৪০ জন, ‘গ’ গ্রুপের ২০ পারা কোরআনে ১০ জন ও ‘ঘ’ গ্রুপের ৩০ পারা কোরআনে ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতি গ্রুপ থেকে বিজয়ী ৭ জন হাফেজ জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে এবং ১০ জনকে সনদ ও পুরস্কার প্রদান করা হবে।

শ্রীপুর সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কারী মফিজুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা কারী আহমেদ হোসাইন, শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা লুকমান হোসেন, উপদেষ্টা হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: