শ্রীপুরে নাশকতা মামলায় ৭ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার হোগলডাঙ্গা এলাকায় রাস্তা অবরোধ করে নাশকতা ও বোমা বিস্ফোরণের অভিযোগে ওইদিন রাতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ সাতজনকে গ্রেফতার করে। এ ঘটনায় বুধবার সকালে ৩২ জনকে এজাহার ভুক্ত ও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। শ্রীপুর থানায় মামলা নং ০১।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুপুড়িয়া গ্রামের ভোলানাথ সরকারের ছেলে সুকদের কুমার সরকার (৪০), বরিশাট গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫), ছাবিনগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রবিউল ইসলাম (৫০), চাকদাহ গ্রামের নিয়ামত আলী শেখের ছেলে আব্দুল ওহাব (৩৫), দ্বারিয়াপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোস্তাফিজুর রহমান রিপন (৩০), বরইচারা গ্রামের মৃত কাওসার মোল্লার ছেলে আব্দুল মান্নান (৪০) ও শ্রীকোল গ্রামের সালাম মোল্লার ছেলে হোসেন মোল্লা (৪২)।

শ্রীপুর থানা ওসি (তদন্ত) মো. পিয়ার উদ্দিন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ তাদের আদালতে পাঠানো হয়েছে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: