শ্রীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে মাগুরার শ্রীপুরে ৪ দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। এ বছর উপজেলার ১৫১ পূজা মণ্ডপে পূজার আয়োজন চলে। হিন্দু শাস্ত্র মতে, এ বছর দেবী দূর্গা ঘোড়ায় চড়ে মত্যৃলোকে আগমন এবং ঘোড়াই চড়ে কৈলাসে প্রস্থান করে।

শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার বলেন, অত্যন্ত শান্তিপূর্নভাবে দূর্গাপূজা শেষ হয়েছে। মা দূর্গা কৈলাসে পাড়ি জমিয়েছে। দূর্গোৎসবের মধ্যদিয়ে সকল অপশক্তির বিনাশ হোক। এবং সবার জীবনে বয়ে আনুক মঙ্গল, সুখ, শান্তি ও সমৃদ্ধি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: