শ্রীপুরে ফের অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ফের অগ্নিকাণ্ডে সখিনা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে রোববার সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়। সে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চাপাদাহ গ্রামের কাফি পরামানিকের স্ত্রী ও সোনাইকুন্ডি গ্রামের সেলিম শেখের শাশুড়ি। সে দীর্ঘ আড়াই বছর যাবত জামাই বাড়িতে অবস্থান করছিল।

মৃতের জামাই সেলিম শেখ জানান, আমার শাশুড়ি আড়াই বছর ধরে আমার বাড়িতে অবস্থান করছিল। ঘটনার দিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হওয়ার জন্য গ্যাস লাইনের আগুন জ্বালালে অসাবধানতাবশত আগুন মশারিতে ধরে যায়। এবং আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের প্রচেষ্টা আগুন নেভানো হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হলে সকালে তার মৃত্যু হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার পরিমল কুমার ভৌমিক বলেন, অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনার সংবাদ আমাদেরকে জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু বিষয়টি আমাদের অজানা। আমরা বিভিন্ন সময় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সময়ে মহড়া করে থাকি। জনগনের মাঝে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: