শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১, ভাংচুর-লুটপাট

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে পূর্ব শত্রুতা জেরে শনিবার সকালে উপজেলার চরজোকা গ্রামে ধলু গ্রুপ ও সাচ্চু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধলু গ্রুপের শহিদুল ইসলাম (৩৮) মারাত্মক আহত হয়। বর্তমানে আহত শহিদুল ইসলাম মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় একই গ্রুপের জাফর শেখের বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং লুট হওয়া ২ টি গরু উদ্ধার করে পুলিশ।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন আগে জেলা সেচ্ছাসেবক দলের কর্মসূচিতে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দু-গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এবং তারা বাড়িতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এ ঘটনায় উভয় গ্রুপের ৯ জন আহত হয়। এ বিরোধের জেরে শনিবার সকালে ধলু গ্রুপ ও সাচ্চু গ্রুপের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: