শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জন নিহত, আহত ১

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন নিহত ও ১ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর ৪ টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, আরশেদ শেখ কানু (৪৫) ও সবিরন বেগম (৪০)। আহত জাহাঙ্গীর শেখ (৪২) কে আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার ভোর ৪ টার দিকে আলম শেখের রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। দ্রুত পাশেপাশে আগুন ছড়িয়ে পড়ে। পাশের বসতঘরে থাকা সবিরন বেগম আগুনে পুড়ে যাই৷ পরে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১ ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সবিরন বেগমকে মৃত্য উদ্ধার করে। আগুন নেভানোর জন্য প্রতিবেশী আরশেদ শেখ ও জাহাঙ্গীর শেখ এগিয়ে আসলে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরশেদ শেখের মৃত্যু হয়। জাহাঙ্গীর শেখকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

No description available.

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার পরিমল কুমার ভৌমিকের নেতৃত্বে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে একজন নিহত, এবং দুজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তের পরিপেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

No description available.

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: