শ্রীপুরে পারিবারিক কলহের জেরে হামলায় আহত ৬

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে প্রতিবেশীর হামলায় ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আমলসার ইউনিয়নের চরপাড়া গ্রামের ঘটনা ঘটে। আহতরা হলেন, সুফিয়া বেগম (৬০), রাশিদা বেগম (৩০), শিখা বেগম (২৮), পারভীন বেগম (৩৫) ও মাজেদ মোল্লা (৬৫)। আহত ৫ জন প্রাথমিক চিকিৎসা নিলেও মারাত্মক আহত সুফিয়া বেগম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুধবার রাতেই আহত সুফিয়া বেগমের বড় ছেলে জিয়ারুল শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

আহত সুফিয়া বেগমের বড় ছেলে ও অভিযোগকারী জিয়ারুল শেখ বলেন, পুকুরে গোসল করার নিয়ে মহিলাদের মধ্যে ঝগড়া হয়। আজাদ শেখ, বাহারুল শেখ, সুজাত শেখ, পাপিয়া বেগম ও জাফর শেখ অতর্কিত আমাদের উপর হামলা করে। আমাদের পরিবারের ছয় জন আহত হয়েছে। মায়ের অবস্থা আশঙ্কা জনক। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

অভিযুক্ত আজাদ শেখ বলেন, ওরা আমাদের পরিবারের লোকজনের অকথ্য ভাষায় গালিগালাজ করে। সহ্য না করতে পেরে আমাদের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। দুপক্ষে মারামারির মধ্যে কখন চাচীর লাগছে আমি জানি না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: