শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। বুধবার সকালে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানটি পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিরাত, হামদ্, নাত, ইসলামিক সংগীত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মসিয়ার রহমান।

No description available.

শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ছালামত আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর জামে মসজিদের পেশ ইমাম ও খামারপাড়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা মোঃ ফয়সাল আলম।

অনুষ্ঠান শেষে কিরাত, হামদ, নাত, ইসলামিক সংগীত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: