শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের ইন্তেকাল

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে সদর উপজেলার মদনপুর নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

দুপর ২ টায় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গার্ড অব অনার প্রদান করা হয় । বাদ আসর মদনপুর মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মদনপুর কবরস্থানে দাফন করা হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: