কোন ওজর আপত্তি চলবে না – ইউএনও শ্রীপুর

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

শ্রীপুর উপজেলার প্রতিটি গ্রামীন সড়কে মৌসুমী ফসল শুকাতে দেওয়া হচ্ছে। প্রতিবছরই এ প্রবনতা দেখা যায়। এর পাশাপাশি বিভিন্ন স্থানে রাস্তায় বালু, খোয়া রাখা হচ্ছে। যার কারনে, এসকল রাস্তা দিয়ে চলাচলকারি যানবাহন ও পথচারীরা প্রায়শই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে ইউএনও শ্রীপুর মোঃ ইয়াছিন কবীর অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত কর্মকান্ড বন্ধের নির্দেশ দিয়েছেন।

নির্দেশনাটি পাঠকদের জন্য হুবহু –

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে শ্রীপুরের বিভিন্ন রাস্তায় বালু, খোয়া রাখা হচ্ছে এবং মৌসুমী ফসল শুকাতে দেওয়া হচ্ছে। যার ফলে, চলাচলকারি যানবাহন ও পথচারী দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায়, যারা রাস্তা ব্যবহার করে বালু, খোয়া রাখছেন ও ফসল শুকাতে দিচ্ছেন, দ্রুত তাদেরকে রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য বলা হচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; কোন ওজর আপত্তি চলবে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার কে তথ্য দিয়ে সহায়তা করুন।

মোঃ ইয়াছিন কবীর
উপজেলা নির্বাহি অফিসার, শ্রীপুর, মাগুরা।
০১৭৩৩৩৯৯৭৮২

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: