শ্রীপুরে দু’দিনব্যাপি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে শ্রীপুরে দু’দিনব্যাপি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গল ও বুধবার বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃণমুল থেকে শিশুদের প্রতিভা অন্বেষণের উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিশু একাডেমি প্রতিবছর দেশব্যাপি এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতার বিষয়গুলো ছিল বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো বিষয়ক সাধারণ জ্ঞান, কুইজ, ক্রীড়া, চিত্রাংকন, সাতার, সংগীত, নৃত্য, হামদ-নাত, কেরাত, উপস্থিত বক্তৃতা, উপস্থিত অভিনয়, কুঠির শিল্প, মাটির কাজ ও বিজ্ঞানযন্ত্র উদ্ভাবন। বিভিন্ন ভেন্যুতে পৃথকভাবে পরিচালনা কমিটির মাধ্যমে প্রত্যেক ইভেন্টের প্রতিযোগিদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়। ২০২২ সালে করোনা ভাইরাসজনিত কারণেঅনুষ্ঠান না হওয়ায় এ বছর ২০২২ ও ২০২৩ সালের প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানমালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি)শ্যামানন্দ কুণ্ডু।

প্রতিযোগিতায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। বিজয়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হবে। উপজেলা পর্যায়ের প্রত্যেক ইভেন্টের প্রথম স্থান অর্জনকারী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তৃণমুল থেকে শিশুদের প্রতিভা অন্বষণের উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়কমন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিশু একাডেমি প্রতিবছর দেশব্যাপি এ প্রতিযোগিতার আয়োজন করে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: