শ্রীপুরে যাতায়াতের রাস্তা বন্ধ অবরুদ্ধ এক দিনমজুর পরিবার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে পাঁচদিন ধরে অবরুদ্ধ করে রেখেছেন এক দিনমজুর পরিবারকে। এমন অভিযোগ ওঠেছে প্রতিবেশী সাহেব মণ্ডল, বাবলু মণ্ডল, ডাবলু মণ্ডল, আরিফ মণ্ডলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের রাধানগর গ্রামে। ভুক্তভোগী দিনমজুর ইউনুস মোল্ল (৫০) ওই এলাকার মৃত. জয়েন উদ্দিন মোল্লার ছেলে।

ভুক্তভোগী দিনমজুর ইউনুস মোল্লা বলেন, ষড়যন্ত্র করে আমাকে উচ্ছেদ করার চেষ্টা চলছে। আমি নিরিহ ও দূর্বল হওয়ায় ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ভুক্তভোগী ইউনুস মোল্লার স্ত্রী মনিরা বেগম বলেন, ওইদিন সকালে চুলায় রান্না করেছি ওরা আমাদের খেতে পর্যন্ত দেয়নি। ছাগল বাঁধতে এসে বাড়িতে গিয়ে দেখি ওরা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছে। এখন বাড়িতে থাকতে পারছিনা। রাস্তা-ঘাটে মানবেতর জীবনযাপন করছি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী পরিবারটি সাহেব মণ্ডল, বাবলু মণ্ডল, ডাবলু মণ্ডল, আরিফ মণ্ডলদের বাড়ির রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবৎ যাতায়াত করে আসছিল। পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় মাটি দেওয়াকে কেন্দ্র করে হাসেম মোল্লার সাথে প্রতিবেশীদের বিরোধ হয়। আর ইউনুস মোল্লা হাসেম মোল্লা একই গোত্রের হওয়ায় কৌশলে নিরীহ দিনমজুর ওই পরিবারটিকে অবরুদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে কোনো সুরাহা ও বিচার না পাওয়ায় হতাশ ভুক্তভোগী পরিবারটি।

প্রতিপক্ষ আরিফ মণ্ডল বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা ঠিক হয়নি স্বীকার করে বলেন, ইউনুস মোল্লার স্ত্রী একজন ঝগড়াটে মহিলা। আমাদের মধ্যে থেকে বিভিন্ন খবর সে বাইরে পাচার করে। এ জায়গায় আমাদের ছয়জন ঘর করবে। তাই আমাদের জায়গায় আমরা বেড়া দিয়েছি।

প্রতিবেশী হাসেম মোল্লা বলেন, এতদিন রাস্তা বন্ধ করিনি। এখন তাদের অপরাধ সে আমার গুষ্টির লোক। এখন বাধ্য হয়ে আমার বাড়িতেই ওই পরিবারটি থাকছে।

কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন খান বলেন, যাতায়াতের রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা ঠিক হয়নি। তবে এ বিষয়ে আমাকে কেউ কোন অভিযোগ করেনি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: