শ্রীপুরের আব্দুল মজিদ জোয়ারদার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া বালিকা বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুর সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার মণ্ডল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান জানান, ৮৫ লাখ টাকা ব্যয়ে ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ উন্নয়ন’- প্রকল্পের আওতায় এ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: