বিশেষ প্রতিবেদক-
মাগুরায় বহুমুখী মানবকল্যাণ সংস্থা ও সমাজসেবার উদ্যোগে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ ১৭৭ জন প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়েছে।
আজ শনিবার বিকালে শহরের সৈয়দ আতর আলী সড়কে বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার
কার্যালয়ে এ সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি
যুক্ত হয়ে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য
এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি ছিলেন বহুমুখী মানবকল্যাণ
সংস্থার নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল প্রমুখ।
বহুমুখী মানবকল্যাণ সংস্থার সমন্বয়কারী শিলা বিশ্বাস জানান, মাগুরার দুস্থ,
বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র জনগোষ্টীকে কর্মসংস্থানমূলক কাজের
প্রশিক্ষনের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বহুমুখী মানবকল্যাণ সংস্থা ও
সমাজসেবার উদ্যোগে কম্পিউটার ও ড্রাইভিং এ ১৭৭ জন প্রশিক্ষণার্থী দীর্ঘ
প্রশিক্ষণ শেষে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় উত্তীর্ণদের হাতে সদন
তুলে দেয়া হয়। যার মধ্যে কম্পিউটারে রয়েছেন ১৫৩ জন ও ড্রাইভিং এ রয়েছেন ২৪
জন।

