শ্রীপুরে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধবার দুপুরে চলতি আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ মৌসুমের প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, কৃষি অফিসার সালমা জাহান নিপা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ বিশ্বাস কবিরসহ অন্যরা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, চলতি আমন ধান মৌসুমে প্রথম পর্যায়ে ২ হাজার কৃষকের প্রতিজনকে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং ১৫০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষির মাঝে এক কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ২০ কেজি এমওপি, পলিথিন, সুতালিসহ নানা উপকরণ প্রদান করা হচ্ছে।

পরে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই মেশিন ও রবিশষ্য মাড়াই মেশিন বিতরণ করা হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: