উপায় একাউন্টে টিউশন ফি দেবে এমআইএসটি’র স্টুডেন্টরা

নিউজ ডেস্ক-

দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলোজি” (এমআইএসটি) এর ছাত্র ছাত্রীরা সবধরণের ফি প্রদান
করতে পারবেন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর মাধ্যমে।
উপায় এর চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান এবং এমআইএসটি এর
জিএসও-১ (আইসিটি) লে. কর্নেল সাঈদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে
বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে এমআইএসটি’র প্রায় ৩০০০ হাজার ছাত্র-ছাত্রী মাসিক
টিউশিন ফি সহ বিশ্ববিদ্যালয়ের সবধরণের ফি প্রদান করতে পারবে উপায় অ্যাপ অথবা
ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করে।

এমআইএসটি এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মু. অহিদুল
ইসলাম, এসইউপি, এনডিসি, পিএসসি এবং উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এটিএম তাহমিদুজ্জামান এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এমআইএসটি এর পরিচালক গবেষণা ও উন্নয়ন, ব্রিগেডিয়ার মো. তৌহিদুল ইসলাম, পিবিজিএম, বিজিবিএমএস, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, পরিচালক
আইসিটি, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হোসেন, পিএসসি, কর্নেল স্টাফ কর্নেল
মুহাম্মাদ রোমিও নওরীণ খান, পিএসসি এবং উপায় এর পক্ষে হেড অব গভার্ণমেন্ট সেল্ধসঢ়;্ধসঢ়;স হাসান মো. জাহিদ ও সহকারী ব্যবস্থাপক মো. হান্নান খান।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল
ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস
সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই- কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: