শ্রীপুরে আওয়ামীলীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । মাগুরা -১ আসনের সংসদ এ্যাড.সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন । উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. হারুণ অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা পরিষদের সদস্য আরজান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, যুবলীগ নেতা বাবুল রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান ও ৮ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সদস্য কুপন তুলে দেন । আগামী ২৩ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: