শিক্ষাসফর ফেরত ডাকাতের কবলে!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

শিক্ষাসফর থেকে ফেরার পথে ডাকাতের কবলে পড়েছে মাগুরার শ্রীপুরের জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের কতিপয় শিক্ষক। শ্রীপুরের দোরাননগর নামক স্থানে সোমবার মধ্যরাতে এ ডাকাতির ঘটনা ঘটে। কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি মুসাফির নজরুল, আঃ আওয়াল ও তাদের পরিবারের সর্বস্ব লুট করেছে ডাকাতরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, জি. কে আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে সোমবার নাটোরের গণভবনে শিক্ষাসফরে যায়। রাতে ফিরে কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর প্রেস ক্লাব সভাপতি মুসাফির নজরুল ও একই কলেজের শিক্ষক আঃ আওয়ালসহ তাদের পরিবারের সদস্যরা কলেজ এলাকায় সবাইকে বাস থেকে নামিয়ে ইজিবাইকযোগে নিজ নিজ বাড়িতে ফেরার পথে দোরাননগর নামক স্থানে পৌঁছালে রাত ১২টার দিকে একদল ডাকাত পাকা রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে।

এসময় দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে সোনার গহনা ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। একই সময় অপর এক মোটরসাইকেল আরোহী ও বিপরীত দিক থেকে আসা মালামাল বোঝাই একটি নসীমনসহ দুজনকেও জিম্মি করে একই কায়দায় তাদের নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতেরা। খবর পেয়ে তিনিসহ নাকোল ফাঁড়ি ও টহলদলের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছালেও ডাকাতদল তার পূর্বেই পালিয়ে যায়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: