শ্রীপুরে শহীদ মুক্তিযোদ্ধা মুকুল দিবস পালিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মঙ্গলবার দুপুরে শহীদ মুকুল দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ১০ অক্টোবর মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর এর রাজাকার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে সাহসী যোদ্ধা জহুরুল আলম মুকুল ঘটনাস্থলে শহীদ হন।

দিবসটি উপলক্ষে শ্রীপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরাম আলি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন কবির।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার মিয়া শাহাদৎ হোসেন, শহীদ মুকুলের সহযোদ্ধা শফীউদ্দীন জোরদার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মিয়া গোলাম মোস্তফা, মিয়া নজরুল ইসলাম রাজু।

 

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: